×

জাতীয়

নতুন পে-স্কেলে পেনশনভোগীদের জন্য বড় সুখবর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পিএম

নতুন পে-স্কেলে পেনশনভোগীদের জন্য বড় সুখবর

ছবি : সংগৃহীত

নবম জাতীয় পে-স্কেলে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের পেনশন কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম পেনশন পাওয়া ব্যক্তিদের আর্থিক স্বস্তি দিতে নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে সব পেনশনভোগীর ক্ষেত্রে একই হারে এই বৃদ্ধি কার্যকর হবে না। তুলনামূলক কম পেনশন পাওয়া ব্যক্তিদের জন্য বৃদ্ধির হার বেশি রাখা হয়েছে। অন্যদিকে বেশি পেনশনধারীদের ক্ষেত্রে বৃদ্ধির হার ধাপে ধাপে কমানো হয়েছে।

মন্ত্রিসভায় অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, একজন পেনশনভোগীর বর্তমান নিট পেনশনের ওপর ভিত্তি করে পাঁচটি স্তরে বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে। সেগুলো হলো—

৯ হাজার টাকা বা কম: পেনশন বাড়বে ১০০ শতাংশ

৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা: বাড়বে ৭৫ শতাংশ

২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা: বাড়বে ৬৫ শতাংশ

৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা: বাড়বে ৬০ শতাংশ

৪০ হাজার ১ টাকা বা তার বেশি: বাড়বে ৫৫ শতাংশ

কোন পেনশন কত হবে

নতুন কাঠামোর হিসাব অনুযায়ী, বর্তমানে কোনো অবসরপ্রাপ্ত কর্মচারী মাসে ৯ হাজার টাকা নিট পেনশন পেলে ১০০ শতাংশ বৃদ্ধির পর তার পেনশন হবে ১৮ হাজার টাকা।

একইভাবে, ২০ হাজার টাকা নিট পেনশন পাওয়া ব্যক্তির ক্ষেত্রে ৭৫ শতাংশ বৃদ্ধির পর নতুন পেনশন দাঁড়াবে ৩৫ হাজার টাকা।

৩০ হাজার টাকা নিট পেনশন হলে ৬৫ শতাংশ বৃদ্ধির পর তা হবে ৪৯ হাজার ৫০০ টাকা। আর ৪০ হাজার টাকা পেনশন পাওয়া ব্যক্তির ক্ষেত্রে ৬০ শতাংশ বৃদ্ধির পর নতুন পেনশন দাঁড়াবে ৬৪ হাজার টাকা।

অন্যদিকে, যাদের বর্তমান নিট পেনশন ৪০ হাজার ১ টাকা বা তার বেশি, তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে ৫৫ শতাংশ বৃদ্ধির হার।

তবে পেনশনের প্রকৃত পরিমাণ নির্ধারণের সময় অর্থ বিভাগের প্রজ্ঞাপনে নির্ধারিত নিয়ম, সংশ্লিষ্ট সীমা এবং অবসর-পরবর্তী অন্যান্য সুবিধা বিবেচনায় নেওয়া হবে। ফলে চূড়ান্তভাবে কত টাকা পেনশন পাওয়া যাবে, তা সংশ্লিষ্ট সরকারি বিধি ও প্রজ্ঞাপনের ওপর নির্ভর করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে-স্কেল নিয়ে নতুন করে যা বললেন শিক্ষা সচিব

পে-স্কেল নিয়ে নতুন করে যা বললেন শিক্ষা সচিব

নতুন পে-স্কেলে পেনশনভোগীদের জন্য বড় সুখবর

নতুন পে-স্কেলে পেনশনভোগীদের জন্য বড় সুখবর

বিষাক্ত মদ পানে প্রাণ গেল ৯ জনের

বিষাক্ত মদ পানে প্রাণ গেল ৯ জনের

এক্সপ্রেসওয়েতে ইসমাইল হত্যার রহস্য উদঘাটন

এক্সপ্রেসওয়েতে ইসমাইল হত্যার রহস্য উদঘাটন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App