×

জাতীয়

পে-স্কেল নিয়ে নতুন করে যা বললেন শিক্ষা সচিব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পিএম

পে-স্কেল নিয়ে নতুন করে যা বললেন শিক্ষা সচিব

ছবি : সংগৃহীত

নতুন জাতীয় বেতন স্কেলে সরকারি কর্মচারীদের পাশাপাশি শিক্ষকরাও অন্তর্ভুক্ত হবেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।

রোববার (৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত প্রথম স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রীর পক্ষে তিনি এ কথা জানান।

শিক্ষা সচিব বলেন, সরকারি কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন জাতীয় বেতন স্কেলে শিক্ষকদেরও অন্তর্ভুক্ত করা হবে। এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এ কে এম এহছানুল হক মিলন বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষকরা বিভিন্ন ধরনের ভোগান্তির মধ্যে রয়েছেন। এসব সমস্যা সমাধানে সরকার কাজ করছে।

মন্ত্রী বলেন, ইতোমধ্যে শিক্ষকদের অবসর ভাতা দেওয়া শুরু হয়েছে। দ্রুতই শিক্ষকদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে এবং সমস্যাগুলোর স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, আগামী ৫ অক্টোবর শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের সম্মান জানাতে বিশেষ আয়োজন করা হবে। এ জন্য গুণী শিক্ষক বাছাইয়ে একটি বিস্তৃত স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, গুণী ও যোগ্য শিক্ষকদের স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করে তাদের কাজের স্বীকৃতি ও সম্মাননা দিতে চায় সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে-স্কেল নিয়ে নতুন করে যা বললেন শিক্ষা সচিব

পে-স্কেল নিয়ে নতুন করে যা বললেন শিক্ষা সচিব

নতুন পে-স্কেলে পেনশনভোগীদের জন্য বড় সুখবর

নতুন পে-স্কেলে পেনশনভোগীদের জন্য বড় সুখবর

বিষাক্ত মদ পানে প্রাণ গেল ৯ জনের

বিষাক্ত মদ পানে প্রাণ গেল ৯ জনের

এক্সপ্রেসওয়েতে ইসমাইল হত্যার রহস্য উদঘাটন

এক্সপ্রেসওয়েতে ইসমাইল হত্যার রহস্য উদঘাটন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App