×

জাতীয়

যাত্রাবাড়ীতে এলোপাতাড়ি গুলি, নিহত ১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ এএম

যাত্রাবাড়ীতে এলোপাতাড়ি গুলি, নিহত ১

ছবি : সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে ইমরান হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মো. জাকারিয়া (৩৩) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ধলপুরের সরদার গলিতে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, ইমরানের মাথায় গুলি লাগে। অন্যদিকে জাকারিয়ার বাম পা ও ডান হাতে গুলি লেগেছে। গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত ১২টার দিকে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন। জাকারিয়া বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে সাংবাদিকদের জাকারিয়া জানান, হেলমেট পরা ৬-৭ জন ব্যক্তি এসে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এ সময় দুর্বৃত্তদের ‘ইমরান, দৌড় দিবি না’ বলে চিৎকার করতে শোনা যায়।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, নিহত ইমরানের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে এবং কারা গুলি চালিয়েছে, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে পুলিশের কয়েকটি দল ঘটনাটি নিয়ে কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রানওয়ে ছাড়িয়ে যানবাহনে ধাক্কা কার্গো বিমানের, হতাহত বহু

রানওয়ে ছাড়িয়ে যানবাহনে ধাক্কা কার্গো বিমানের, হতাহত বহু

সারা দেশে বৃষ্টির আভাস

সারা দেশে বৃষ্টির আভাস

ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার, প্রজ্ঞাপন জারি

ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার, প্রজ্ঞাপন জারি

ভ্রমণ শেষে ফেরার পথে বাস খাদে, নিহত ২৫

ভ্রমণ শেষে ফেরার পথে বাস খাদে, নিহত ২৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App