×

জাতীয়

চিফ প্রসিকিউটর

শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আর আপিলের সুযোগ নেই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পিএম

শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আর আপিলের সুযোগ নেই

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, শেখ হাসিনাসহ যেসব আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাদের কেউ রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল না করলে পরবর্তীতে আর আপিল করার সুযোগ থাকবে না।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গুম ও মানবাধিকার আইন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

চিফ প্রসিকিউটর বলেন, প্রচলিত আইন অনুযায়ী কোনো রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য ৩০ দিনের সময়সীমা নির্ধারিত রয়েছে। এই সময়ের মধ্যে যারা আপিল করবেন না, নির্ধারিত সময় পার হওয়ার পর তাদের আর আপিল করার সুযোগ থাকবে না।

এ সময় গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কোনো ধরনের অসঙ্গতি তৈরি হবে না বলেও জানান মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, গুমের অভিযোগ ও এ-সংক্রান্ত সব প্রতিবেদন যাচাই-বাছাই করা হবে। এরপর পর্যালোচনার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়ে করছেন পূজা চেরী, পাত্র কে?

বিয়ে করছেন পূজা চেরী, পাত্র কে?

প্রাথমিকের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

প্রাথমিকের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

বিদ্যুৎ গেলেই বন্ধ ইন্টারনেট, ভোগান্তিতে কোটি গ্রাহক

বিদ্যুৎ গেলেই বন্ধ ইন্টারনেট, ভোগান্তিতে কোটি গ্রাহক

প্রধানমন্ত্রীকে গালিগালাজ, সিফাতের জামিন নামঞ্জুর

প্রধানমন্ত্রীকে গালিগালাজ, সিফাতের জামিন নামঞ্জুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App