×

জাতীয়

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পিএম

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

ফাইল ছবি

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট সফরে যাবেন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর এটিই তাঁর প্রথম সিলেট সফর। সফরকালে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারতসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সোমবার (৭ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রাষ্ট্রপতির সফরের কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সিলেট সফরের শুরুতে রাষ্ট্রপতি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে সিলেট সিটি কর্পোরেশনের আয়োজনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

রাষ্ট্রপতির সফর উপলক্ষে ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সফরের প্রতিটি কর্মসূচি সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় করা হচ্ছে।

প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাষ্ট্রপতির সফরকে নিরাপদ, সুশৃঙ্খল ও সফল করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সফরের প্রতিটি কর্মসূচি সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সব প্রাথমিকে ‘মিড ডে মিল’ কবে থেকে শুরু জানা গেল

সব প্রাথমিকে ‘মিড ডে মিল’ কবে থেকে শুরু জানা গেল

নতুন বাসায় ওঠার পরদিনই চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

নতুন বাসায় ওঠার পরদিনই চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

সাতদিন ধরে বিদ্যুৎহীন মসজিদ, তীব্র গরমে দুর্ভোগে মুসল্লিরা

সাতদিন ধরে বিদ্যুৎহীন মসজিদ, তীব্র গরমে দুর্ভোগে মুসল্লিরা

গ্রীষ্মকালীন খেলা নিয়ে দুই স্কুলের ছাত্রীদের সংঘর্ষ, বিচার দাবি

গ্রীষ্মকালীন খেলা নিয়ে দুই স্কুলের ছাত্রীদের সংঘর্ষ, বিচার দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App