×

জাতীয়

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং এটি একটি ‘মাফিয়া গ্যাং’। তাই দলটিকে আর রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত হবে না।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে অন্তর্বর্তী সরকার। পরবর্তী সময়ে বিএনপি সরকার গঠন করলেও দলটির ওপর আরোপিত সেই নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

জুলাই আন্দোলনকারীদের পক্ষ থেকেও আওয়ামী লীগকে ‘ফ্যাসিবাদী’ দল হিসেবে উল্লেখ করে তাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধ রাখার দাবি জানানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই ২০২৫ সালে দলটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ অংশ নিতে পারেনি।

তবে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সোমবার হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

এদিকে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে অবস্থানকালে দেওয়া একটি সাক্ষাৎকারের পর দলটির পুনর্গঠন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দলটির ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রম নিয়েও বিভিন্ন মহলে আলোচনা চলছে।

এমন পরিস্থিতির মধ্যেই আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App