×

জাতীয়

বাঁধনের ওপর হামলা নিয়ে মুখ খুললেন রাষ্ট্রদূত আনসারী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পিএম

বাঁধনের ওপর হামলা নিয়ে মুখ খুললেন রাষ্ট্রদূত আনসারী

ছবি : সংগৃহীত

তালিতে অভিনেত্রী ও সংস্কৃতিকর্মী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। একই সঙ্গে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান রাষ্ট্রদূত আনসারী। পোস্টে তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক গণআন্দোলনের প্রসঙ্গও তুলে ধরেন।

আনসারী বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বিজয় জনগণের ম্যান্ডেট নিয়ে বর্তমানে সরকার পরিচালনার দায়িত্বে থাকা বিএনপিসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দল, ছাত্রসমাজ, কৃষক-শ্রমিক, সংস্কৃতিকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ এবং আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে।

তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, হাজারো ছাত্র-জনতাকে গুলি করে হত্যার সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রমের পরও দেশে-বিদেশে দলটির উগ্র ও সংঘবদ্ধ তৎপরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

ইতালিতে বাঁধনের ওপর হামলার প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, অভিনেত্রী ও সংস্কৃতিকর্মী আজমেরী হক বাঁধনের ওপর যারা হামলা করেছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।

এ ঘটনায় বাংলাদেশ দূতাবাসকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। রাষ্ট্রদূত বলেন, ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের তথ্য-প্রমাণ তুলে ধরে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতালির সহযোগিতা চাইতে পারে।

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তার বিষয়টিও তুলে ধরেন আনসারী। তার মতে, বিদেশে ভ্রমণরত প্রতিটি বাংলাদেশি নাগরিক যেন নিরাপদ ও সুরক্ষিত বোধ করেন, তা নিশ্চিত করা সংশ্লিষ্ট বাংলাদেশি দূতাবাসগুলোর দায়িত্বের অংশ।

তিনি আরও বলেন, বাংলাদেশ সফরে থাকা কোনো ইতালীয় নাগরিক একই ধরনের হামলার শিকার হলে ইতালীয় মিশনের তৎপরতা এবং বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে তাদের তাৎক্ষণিক যোগাযোগ দৃশ্যমান হতো।

শুধু ইতালি নয়, বিশ্বের যেকোনো সভ্য দেশে এ ধরনের সহিংস ও ঘৃণ্য ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তথ্য-প্রমাণ তুলে ধরে দ্রুত প্রতিকার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন বাংলাদেশের এই রাষ্ট্রদূত।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App