×

জাতীয়

সিইসি

‘স্থানীয় সরকার নির্বাচনে পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পিএম

‘স্থানীয় সরকার নির্বাচনে পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি’

ছবি: সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পুলিশকে নির্বাচন কমিশন কোনো বেআইনি নির্দেশনা দেবে না বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার (৯ সেপ্টেম্বর) ‘নির্বাচনী দায়িত্ব পেশাদারিত্বের সাথে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত প্রশিক্ষণ’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন শেষে এ প্রতিশ্রুতির কথা জানান সিইসি। রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। 

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আওয়ার কমিটমেন্ট ইজ টোটাল। স্থানীয় নির্বাচন করার ব্যাপারে পুলিশের সহযোগিতা চেয়েছি। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশনের সাংবিধানিক দায়িত্ব আছে, তেমনি পুলিশের সাংবিধানিক ও আইনি দায়িত্ব আছে।

তিনি বলেন, কোনো বেআইনি নির্দেশনা কমিশন থেকে যাবে না। ওনারা (পুলিশ) বলেছেন, ক্রেডিবল ইলেকশনের জন্য তারা কাজ করবেন।

আরো পড়ুন: ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্থানীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা, জানতে চাইলে কমিশনার বলেন, ত্রয়োদশ নির্বাচনে যে অবস্থা ছিল, এখন এর চেয়ে খারাপ না। এবং পুলিশের উপর আমাদের আস্থা আছে। দলীয় সরকার ক্ষমতায় আছে।

পুলিশ চাপমুক্তভাবে নির্বাচনে দায়িত্ব পালন করতে পারবে কি না প্রশ্নে আইজিপি আলী হাসান ফকির বলেন, এখন দলীয় সরকার, কিন্তু গণতান্ত্রিক সরকার। নির্বাচন সুষ্ঠু, সুন্দর করার জন্য পুলিশের যত মেজার নেওয়া দরকার, তার সবই আমরা নেবো নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী।

গত ছয় মাসে পুলিশের ভাবমূর্তি ফেরানো প্রসঙ্গে আইজিপি বলেন, আমিতো মনে করি আমাদের সাফল্য শতভাগ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

রিজভী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App