×

জাতীয়

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পিএম

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ওমান। এর মধ্যে ৫ হাজার কৃষক ও ৫ হাজার মৎস্যজীবী রয়েছেন। এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওমানের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের সরকারের আলোচনা হয়েছে। এরই ধারাবাহিকতায় ওমান ৫ হাজার কৃষক ও ৫ হাজার মৎস্যজীবীসহ মোট ১০ হাজার বাংলাদেশি কর্মী নেওয়ার কথা জানিয়েছে।

তিনি জানান, বিষয়টি চূড়ান্ত করতে আগামী মাসে ওমানের একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। এরপর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে কর্মী নেওয়ার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

এদিকে বাংলাদেশিদের জন্য ওমানের ভিসা পুনরায় চালুর বিষয়েও কূটনৈতিকভাবে চেষ্টা চলছে বলে জানান শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বিভিন্ন কারণে ওমানে বাংলাদেশিদের ভিসা বন্ধ রয়েছে। নিয়মিতভাবে বাংলাদেশিরা যাতে ওমানে যেতে পারেন, সে লক্ষ্যে সরকার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

রিজভী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App