×

জাতীয়

রাষ্ট্রপতির আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পিএম

রাষ্ট্রপতির আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। মনোনয়নপত্রের ওপর আপিল করা যাবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। পরদিন ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। একই দিন থেকে প্রার্থীরা নির্বাচনী প্রচার চালাতে পারবেন। আর ভোটগ্রহণ হবে ২৯ অক্টোবর।

ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ১৫ হাজার।

গত ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন এ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির এই প্রার্থী পরদিন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এরপর তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে স্কেলের গেজেটে বড় সুখবর

পে স্কেলের গেজেটে বড় সুখবর

আদমজী কলেজ থেকে বহিষ্কার হতে পারে সেই সিফাত

আদমজী কলেজ থেকে বহিষ্কার হতে পারে সেই সিফাত

সিডিআর থেকে এনআইডি, টাকায় মিলছে সবই

সিডিআর থেকে এনআইডি, টাকায় মিলছে সবই

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App