×

জাতীয়

আ. লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ এএম

আ. লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা-পুলিশ। এর আগে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর লালমাটিয়ার মিনা বাজারের সামনে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার আজিজুল হক আরজুর বয়স ৬৯ বছর। তিনি ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পাবনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাড়ি পাবনার আমিনপুরের নাটিয়াবাড়ী এলাকায়।

পুলিশ জানায়, সোমবার রাতে লালমাটিয়ার মিনা বাজারের সামনে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা আজিজুল হক আরজুকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটকের সময় ধস্তাধস্তির ঘটনায় তিনি সামান্য আঘাত পান।

মোহাম্মদপুর থানা-পুলিশ জানিয়েছে, আজিজুল হক আরজু হৃদ্‌রোগে আক্রান্ত। গ্রেপ্তারের পর তার শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনা করে পুলিশি পাহারায় পরিবারের সদস্যদের সঙ্গে তাকে চিকিৎসকের কাছে পাঠানো হয়।

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হক আরজুকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি আরও বলেন, আজিজুল হক আরজুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার বিষয়ে যাচাই-বাছাই ও তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুর্গাপূজায় সরকারি ছুটি কতদিন, শুরু কবে

দুর্গাপূজায় সরকারি ছুটি কতদিন, শুরু কবে

পে-স্কেলে বাড়ছে যেসব সুবিধা

পে-স্কেলে বাড়ছে যেসব সুবিধা

আ. লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার

আ. লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার

দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কেন জনপ্রিয় জিন্নাহ টুপি

দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কেন জনপ্রিয় জিন্নাহ টুপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App