×

জাতীয়

এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পিএম

এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে

ছবি : সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলের ঘটনার পর এবার ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর আগে একই ঘটনায় গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) সরিয়ে দেওয়া হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে তানভীর আহমেদকে সরিয়ে দেওয়ার বিষয়টি জানানো হয়। আদেশে তাকে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ডিএমপি সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, প্রশাসনিক কারণে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার এম তানভীর আহমেদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন সদর দপ্তরে সংযুক্ত করা হলো।

এর আগে বুধবারই ডিএমপি কমিশনারের সই করা পৃথক অফিস আদেশে গুলশান মডেল থানার ওসি মো. দাউদ হোসেনকেও দায়িত্ব থেকে সরানো হয়। তাকে প্রশাসনিক কারণে ১৬ সেপ্টেম্বর পূর্বাহ্নে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।

গুলশানে ঝটিকা মিছিল

গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের ওপর ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করে। পাশাপাশি পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।

ঘটনার পর শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত অন্তত ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছুটি ছাড়াই কানাডা ভ্রমণ, কর্মস্থলে অনুপস্থিত সরকারি চিকিৎসক

ছুটি ছাড়াই কানাডা ভ্রমণ, কর্মস্থলে অনুপস্থিত সরকারি চিকিৎসক

তরুণদের ২০ লাখ টাকা অর্থায়ন, আবেদন করবেন যেভাবে

তরুণদের ২০ লাখ টাকা অর্থায়ন, আবেদন করবেন যেভাবে

সীমান্তে বিপুল ভারতীয় পণ্য আটক করল বিজিবি

সীমান্তে বিপুল ভারতীয় পণ্য আটক করল বিজিবি

এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে

এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App