×

জাতীয়

রাত থেকেই ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পিএম

রাত থেকেই ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস

ফাইল ছবি

রাত থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার মধ্যে দেশের পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বজ্রপাতসহ বৃষ্টিপাত হতে পারে। এ সময় কোথাও কোথাও দমকা বাতাসও বয়ে যেতে পারে।

বিডব্লিউওটি জানিয়েছে, বায়ুমণ্ডলে অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় দেশের ৩৭টি জেলা ও আশপাশের এলাকায় আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন হতে পারে। এসব অঞ্চলে সাময়িকভাবে দমকা বাতাসের সঙ্গে এক থেকে তিন দফা তীব্র বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে নিহত চার

ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর মধ্যে রয়েছে— চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, নড়াইল ও যশোর।

এর মধ্যে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের বেশ কয়েকটি এলাকায় সাময়িকভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলের দু-এক জায়গায়ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে, রোববার দুপুর থেকে রাতের মধ্যে দেশের উত্তরাঞ্চলেও বৃষ্টির বিস্তার ঘটতে পারে। এ সময় রাজশাহী ও রংপুর বিভাগের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, বজ্রপাতের সময় খোলা জায়গা, উঁচু স্থান ও জলাশয়ের কাছাকাছি অবস্থান এড়িয়ে চলা এবং নিরাপদ স্থানে থাকার বিষয়ে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাত থেকেই ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস

রাত থেকেই ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস

রাজধানীতে তিন বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

রাজধানীতে তিন বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

‘ডিজিটাল সিস্টেমের আওতায় গ্রামীণ অর্থনীতিকে আনতে হবে’

অর্থমন্ত্রী ‘ডিজিটাল সিস্টেমের আওতায় গ্রামীণ অর্থনীতিকে আনতে হবে’

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App