×

জাতীয়

মরিয়মের মৃত্যুর ঘটনায় গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পিএম

মরিয়মের মৃত্যুর ঘটনায় গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

ছবি : সংগৃহীত

ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধারের ঘটনায় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর শেরেবাংলা নগরের সংসদ সদস্যদের আবাসিক ভবন ন্যাম ভবন থেকে তাদের হেফাজতে নেওয়া হয়। পুলিশের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে রোববার সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই ফ্ল্যাটে গাজী নজরুল ইসলামের সঙ্গে ছিলেন বলে জানা গেছে।

মরিয়মের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়েও প্রাথমিকভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (অ্যাডমিন) মো. ফজলুল করিম জানান, মরদেহ উদ্ধারের পর সংশ্লিষ্ট ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন এবং বিষয়টি নিয়ে কাজ করছেন।

পুলিশ জানিয়েছে, মরিয়মের মৃত্যুর কারণ ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা হয়। পরে গাজী নজরুল ওই তরুণীকে তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন বলে জানান।

এরপর নৈতিক স্খলনের অভিযোগে গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়। দলটির পক্ষ থেকে জানানো হয়, নৈতিক স্খলনের দায়ে তার বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App