×

জাতীয়

সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, দুর্ভোগে ১৩৪৯০ যাত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫২ এএম

সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, দুর্ভোগে ১৩৪৯০ যাত্রী

ফাইল ছবি

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সীমিত পরিসরে কার্যক্রম চলায় বিভিন্ন এয়ারলাইনসের ৮৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে সরাসরি ফ্লাইট ৩৬টি এবং ট্রানজিট ফ্লাইট ৫০টি। এসব ফ্লাইট বাতিল হওয়ায় এখন পর্যন্ত ভোগান্তিতে পড়েছেন ১৩ হাজার ৪৯০ জন যাত্রী।

সংশ্লিষ্ট সূত্রের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের পাঁচটি এবং রিয়াদ এয়ারের সাতটি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজের ছয়টি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, সালামএয়ারের চারটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট রয়েছে।

তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইটের ক্ষেত্রে সবচেয়ে বেশি বাতিল হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট। আর ট্রানজিট ফ্লাইটের মধ্যে সবচেয়ে বেশি বাতিল হয়েছে ইন্ডিগোর।

আরও পড়ুন: ১০ হাজার টন চিনি কিনবে সরকার

ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো, সংযোগ ফ্লাইট ধরা এবং পরবর্তী ভ্রমণ পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে অনেক যাত্রীকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম সীমিত থাকায় ফ্লাইট চলাচলে এ বিঘ্ন সৃষ্টি হয়েছে। পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে ফ্লাইট পরিচালনার সূচিতেও পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

অভিযানে টের পেয়ে স্ত্রীর কাছে ইয়াবা রেখে পালালেন স্বামী

অভিযানে টের পেয়ে স্ত্রীর কাছে ইয়াবা রেখে পালালেন স্বামী

চোর আখ্যা দিয়ে প্রতিবন্ধী যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা, আটক ৪

চোর আখ্যা দিয়ে প্রতিবন্ধী যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা, আটক ৪

দায়িত্ব পালনকালে প্রাণ গেল অসুস্থ রেলওয়ে কর্মচারির

দায়িত্ব পালনকালে প্রাণ গেল অসুস্থ রেলওয়ে কর্মচারির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App