×

জাতীয়

সিজিএসের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদে পাঁচ বিশিষ্ট ব্যক্তিত্ব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পিএম

সিজিএসের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদে পাঁচ বিশিষ্ট ব্যক্তিত্ব

ছবি: সংগৃহীত

পাঁচজন বিশিষ্ট আন্তর্জাতিক ব্যক্তিত্বের সমন্বয়ে আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদ গঠন করেছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। পরিষদে রয়েছেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট, মালির সাবেক প্রধানমন্ত্রীসহ সুশাসন, কূটনীতি ও আন্তর্জাতিক উন্নয়ন খাতের বিশেষজ্ঞরা।

সিজিএসের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন—

বরিস তাদিচ: সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট (২০০৪–২০১২)। রাজনৈতিক নেতৃত্ব, কূটনীতি ও ইউরোপীয় একীভূতকরণ প্রক্রিয়ায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

মুসা মারা: মালির সাবেক প্রধানমন্ত্রী ও ক্লাব ডি মাদ্রিদের বোর্ড সদস্য। গণতান্ত্রিক শাসনব্যবস্থা, প্রাতিষ্ঠানিক সংস্কার ও জবাবদিহিতা বিষয়ে তাঁর বিশেষ অভিজ্ঞতা রয়েছে।রাজনৈতিক খবর পড়ুন

ড. ক্লে জি. ওয়েসকট: যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল পাবলিক ম্যানেজমেন্ট নেটওয়ার্কের প্রেসিডেন্ট। জনপ্রশাসন, সুশাসন সংস্কার ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ে তিনি একজন বিশেষজ্ঞ।

ড. এরিন ওয়াটসন: অস্ট্রেলীয় আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ও বেকার অ্যান্ড ইয়র্কের ব্যবস্থাপনা পরিচালক। কূটনীতি, জননীতি ও কৌশলগত পরামর্শ প্রদানে তাঁর অভিজ্ঞতা রয়েছে।

ড. তানিয়েল বেদিয়া তাইসি: রাষ্ট্রবিজ্ঞানী ও আন্তর্জাতিক উন্নয়ন বিশেষজ্ঞ। গণতান্ত্রিক শাসনব্যবস্থা, মানবাধিকার ও লিঙ্গসমতা নিয়ে তাঁর দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা রয়েছে।

আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদ গঠন প্রসঙ্গে সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমান বলেন, “বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে এই উপদেষ্টা পরিষদ গঠন সিজিএসের আন্তর্জাতিক কার্যক্রম সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাঁদের অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ মতামত আমাদের গবেষণাকে আরও সমৃদ্ধ করবে এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবে। পাশাপাশি বাংলাদেশসহ বৈশ্বিক পরিসরে গণতান্ত্রিক সুশাসন, জবাবদিহিতা ও তথ্যপ্রমাণভিত্তিক নীতিনির্ধারণের প্রচেষ্টাকে এগিয়ে নিতে সহায়তা করবে।”

নবগঠিত এই উপদেষ্টা পরিষদ সিজিএসের গবেষণা ও নীতিবিষয়ক কার্যক্রমে কৌশলগত পরামর্শ দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞদের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে ভূমিকা রাখবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী

ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী

দুর্গাপূজার নিরাপত্তায় যেসব নির্দেশনা দিল পুলিশ

দুর্গাপূজার নিরাপত্তায় যেসব নির্দেশনা দিল পুলিশ

সিজিএসের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদে পাঁচ বিশিষ্ট ব্যক্তিত্ব

সিজিএসের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদে পাঁচ বিশিষ্ট ব্যক্তিত্ব

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতা ও স্ক্রিনিং অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতা ও স্ক্রিনিং অনুষ্ঠিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App