×

জাতীয়

বায়ুদূষণে শীর্ষে সিঙ্গাপুর, ঢাকার অবস্থা কী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ এএম

বায়ুদূষণে শীর্ষে সিঙ্গাপুর, ঢাকার অবস্থা কী

ফাইল ছবি

পৃথিবীর বিভিন্ন শহরে বায়ুদূষণ বাড়ছেই। দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে রাজধানী ঢাকা। বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ বৃহস্পতিবার শীর্ষস্থানে রয়েছে সিঙ্গাপুরের সিঙ্গাপুর, দ্বিতীয় নম্বরে রয়েছে ইন্দোনেশিয়ার মেদান। অন্যদিকে ঢাকা রয়েছে ১৩ নম্বরে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় সুইজারল্যান্ডের বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে ঢাকার স্কোর রেকর্ড করা হয়েছে ১৪৭। বাতাসের এই মানকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।

আইকিউএয়ারের তালিকায় বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস ছিল সিঙ্গাপুরের সিঙ্গাপুর, যার স্কোর ২১১। এ ছাড়া ১৯২ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার মেলান দ্বিতীয় এবং ১৪৭ স্কোর নিয়ে ঢাকা রয়েছে তৃতীয় অবস্থানে।

আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকার বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। এ ছাড়া ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।

এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত করা হয়। যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শর্টসার্কিট নাকি নাশকতা

শর্টসার্কিট নাকি নাশকতা

তিন মন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার

তিন মন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার

ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

দুই আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

দুই আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App