×

জাতীয়

ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পিএম

ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি

ছবি : সংগৃহীত

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রকল্প (ই-জেএসপি)’ বাস্তবায়নের লক্ষ্যে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে কমিটির সভাপতি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের নির্দেশক্রমে সংসদ সদস্যদের সমন্বয়ে ‘ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), ফরিদপুর-৩ আসনের নায়াব ইউসুফ আহমেদ, ঢাকা-১৪ আসনের মীর আহমাদ বিনকাসেম (ব্যারিস্টার আরমান), চট্টগ্রাম-১০ আসনের সাঈদ আল নোমান, চট্টগ্রাম-৭ আসনের হুমাম কাদের চৌধুরী, পাবনা-১ আসনের মোহাম্মদ নাজিবুর রহমান, রংপুর-৪ আসনের আখতার হোসেন, ময়মনসিংহ-৮ আসনের লুৎফুল্লাহেল মাজেদ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আন্না মিন্জ।

এ কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ব্রডকাস্টিং অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (বিএন্ডআইটি) বিভাগের মহাপরিচালক।

কমিটির প্রধান দায়িত্ব হবে ইউএনডিপির প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রকল্পের’ উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দেওয়া। পাশাপাশি ই-পার্লামেন্ট প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে কমিটি।

প্রয়োজন অনুযায়ী কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগও রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পরিচালকের সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন দীঘি

পরিচালকের সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন দীঘি

তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ যেসব তথ্য দিলেন বান্ধবী দিশা

তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ যেসব তথ্য দিলেন বান্ধবী দিশা

ফিল্মি স্টাইলে ব্যবসায়ীকে গুলি, অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

ফিল্মি স্টাইলে ব্যবসায়ীকে গুলি, অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App