×

জাতীয়

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পিএম

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা আরও উন্নত করতে সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের কমিটি গঠন করেছে সরকার। নবগঠিত এ কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। আর সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন মন্ত্রিপরিষদ সচিব।

মন্ত্রিপরিষদ বিভাগ গত মঙ্গলবার (১৩ অক্টোবর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে কমিটি গঠন করে। কমিটিকে আগামী দুই মাসের মধ্যে বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ দিতে বলা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, বিমানবাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি প্রয়োজন অনুযায়ী নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। এ ছাড়া প্রয়োজন অনুসারে কমিটির সভা অনুষ্ঠিত হবে।

কমিটির কার্যক্রম পরিচালনায় সাচিবিক সহায়তা দেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যে সুপারিশ প্রণয়নের মাধ্যমে দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী নিয়োগ, আবেদন করবেন যেভাবে

মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী নিয়োগ, আবেদন করবেন যেভাবে

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু

রিয়াদ ও দাম্মাম রুটে ১৮ অক্টোবর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

রিয়াদ ও দাম্মাম রুটে ১৮ অক্টোবর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কবে, জানাল মন্ত্রণালয়

নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কবে, জানাল মন্ত্রণালয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App