×

জাতীয়

সব সরকারি দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পিএম

সব সরকারি দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

ছবি : সংগৃহীত

নতুন বিধিমালা প্রণয়ন ও রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় জরুরি বিষয় ছাড়া সব ধরনের সরকারি দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব এ বি এম আরিফুল ইসলাম।

চিঠিতে বলা হয়েছে, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় নতুন বিধিমালা প্রণয়ন সম্পন্ন এবং রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় জরুরি বিষয় ছাড়া সব ধরনের কার্যসম্পাদন, সেবা গ্রহণ ও পণ্য সরবরাহসংক্রান্ত দরপত্র এবং ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ অবস্থায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সব ক্ষেত্রে দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

নির্দেশনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। তবে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে পরিচালিত কার্যক্রম এ স্থগিতাদেশের আওতামুক্ত থাকবে।

স্থানীয় সরকার বিভাগের এ নির্দেশনার ফলে নতুন বিধিমালা ও রেট সিডিউল প্রকাশ না 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত নেতার গাড়ি ভাঙচুর: এবি পার্টির নেতা সামদানীকে অব্যাহতি

জামায়াত নেতার গাড়ি ভাঙচুর: এবি পার্টির নেতা সামদানীকে অব্যাহতি

মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী নিয়োগ, আবেদন করবেন যেভাবে

মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী নিয়োগ, আবেদন করবেন যেভাবে

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু

রিয়াদ ও দাম্মাম রুটে ১৮ অক্টোবর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

রিয়াদ ও দাম্মাম রুটে ১৮ অক্টোবর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App