×

জাতীয়

মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী নিয়োগ, আবেদন করবেন যেভাবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পিএম

মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী নিয়োগ, আবেদন করবেন যেভাবে

ছবি : সংগৃহীত

প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মীদের জন্য আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কর্মী নিয়োগ কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়ায় যেতে আগ্রহী কর্মীরা তালিকাভুক্ত ও অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। পাশাপাশি অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষাও করাতে পারবেন তারা।

তবে অনুমোদিত মেডিকেল সেন্টারের পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্ত করার কাজ এখনো চলমান। মন্ত্রণালয় জানিয়েছে, শ্রমবাজার চালুর পাশাপাশি মালয়েশিয়ার তিন মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল যত দ্রুত সম্ভব বাংলাদেশ সফর করবে। নতুন নীতিমালার আলোকে যাচাই-বাছাই করে মেডিকেল সেন্টারের পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ শুরু করবে দলটি।

যেসব মেডিকেল সেন্টারের নাম দেখা যাচ্ছে

মালয়েশিয়ার বিদেশি কর্মী ব্যবস্থাপনার কেন্দ্রীয় প্ল্যাটফর্ম ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের (এফডব্লিউসিএমএস) তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশে কয়েকটি মেডিকেল সেন্টারের নাম দেখা যায়। এগুলোর মধ্যে রয়েছে—এশিয়া ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার, ফেমাস স্পেশালাইজড হাসপাতাল, গ্লোবাল মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার, হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার, ইবনে ওমর মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আইডিয়াল ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার, জান্নাহ মেডিকেল সার্ভিসেস, ল্যাব সায়েন্স ডায়াগনস্টিক, লিডিং হেলথ চেকআপ, পারফেক্ট মেডিকেয়ার, পুষ্প ক্লিনিক, সানলাইট ডায়াগনস্টিক সেন্টার, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, মেডিনেট মেডিকেল সার্ভিসেস, ইউনিকেয়ার মেডিকেল সার্ভিসেস, ডায়নামিক ল্যাব ও গ্রিনল্যান্ড মেডিকেল সেন্টার।

মন্ত্রণালয়ের ঘোষণার পাশাপাশি এসব প্রতিষ্ঠানের অনুমোদনের সর্বশেষ অবস্থা যাচাই করে স্বাস্থ্য পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

যেভাবে আবার খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

২০২৪ সালের ৩১ মে বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধ করে দেয় মালয়েশিয়া সরকার। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় তৎকালীন প্রবাসীকল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ নেন। তবে সে সময় তা কার্যকর হয়নি।

এরপর বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান। ওই সফরে দুই দেশের আলোচনায় শ্রমবাজার পুনরায় চালুর পথ সুগম হয়।

পরবর্তী সময়ে গত ২১ আগস্ট মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএস বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর জন্য ২৫টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করে।

তালিকায় থাকা এজেন্সিগুলো হলো—বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড, বেঙ্গল হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, জেনারেল ট্রেডিং কোম্পানি, মেসার্স ইউনাইটেড গালফ সার্ভিসেস, অ্যানেসা এয়ার ইন্টারন্যাশনাল, আত-তাকওয়া ওভারসিজ লিমিটেড, আর্থ-স্মার্ট বাংলাদেশ লিমিটেড, খান জাহান আলী ওভারসিজ, মেসার্স আল-শোতুপ ওভারসিজ, মাদারল্যান্ড ওভারসিজ লিমিটেড, রিফা ইন্টারন্যাশনাল, ভেলি ট্রেড ইন্টারন্যাশনাল, এ-প্লাস ইন্টারন্যাশনাল, আল-হায়াত ওভারসিজ, ভালুকা ওভারসিজ, ব্রাদার্স ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং লিমিটেড, চাঁদপুর ইন্টারন্যাশনাল, কান্ট্রি এমপ্লয়মেন্ট এজেন্সি, গুডনেস সার্ভিসেস লিমিটেড, জুয়েল রিঙ্কু এন্টারপ্রাইজ, মেসার্স সাতক্ষীরা ইন্টারন্যাশনাল, ম্যানগ্রোভ ক্যারিয়ার লিঙ্ক, নেবারস অ্যাসোসিয়েটস লিমিটেড, তানিয়া ট্রেড ইন্টারন্যাশনাল এবং অ্যাঙ্কর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন।

এ ছাড়া সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমেও মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ রয়েছে।

এই ২৫টি এজেন্সির সহযোগী হিসেবে গত ২৮ আগস্ট বাংলাদেশের আরও ৩১২টি রিক্রুটিং এজেন্সির নাম প্রকাশ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন দায়িত্ব পেলেন ডেপুটি স্পিকার

নতুন দায়িত্ব পেলেন ডেপুটি স্পিকার

সংসদ প্রাঙ্গণ পরিদর্শন প্রধানমন্ত্রীর, দিলেন যেসব নির্দেশনা

সংসদ প্রাঙ্গণ পরিদর্শন প্রধানমন্ত্রীর, দিলেন যেসব নির্দেশনা

জামায়াত নেতার গাড়ি ভাঙচুর: এবি পার্টির নেতা সামদানীকে অব্যাহতি

জামায়াত নেতার গাড়ি ভাঙচুর: এবি পার্টির নেতা সামদানীকে অব্যাহতি

মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী নিয়োগ, আবেদন করবেন যেভাবে

মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী নিয়োগ, আবেদন করবেন যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App