×

জাতীয়

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ভ্রমণের জন্য উন্মুক্ত সাজেক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পিএম

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ভ্রমণের জন্য উন্মুক্ত সাজেক

ছবি : সংগৃহীত

সড়ক অবরোধ স্থগিতের ঘোষণার পর সাজেক ভ্যালিতে ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে রাঙামাটি জেলা প্রশাসন। ফলে শারদীয় দুর্গাপূজার মধ্যে পর্যটকদের জন্য সাজেক ভ্রমণে আর কোনো বাধা থাকছে না।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এবং সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সড়ক অবরোধ স্থগিতের ঘোষণা দেন।

বিবৃতিতে জানানো হয়, দুর্গাপূজা উপলক্ষে ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেক সড়কে অবরোধ স্থগিত থাকবে। সংগঠন দুটির এ ঘোষণার পর রাঙামাটি জেলা প্রশাসনও অনির্দিষ্টকালের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।

এর আগে, দুটি সংগঠনের সাজেক সড়কে অবরোধ কর্মসূচি ঘোষণার পরিপ্রেক্ষিতে গত ১১ অক্টোবর সন্ধ্যায় সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, অনিবার্য কারণে ওই দিন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে।

একই সঙ্গে পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

অবরোধ স্থগিত ও ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে এখন পর্যটকদের জন্য সাজেক ভ্রমণের সুযোগ আবারও চালু হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের ঊর্ধ্বতন ১৪৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

পুলিশের ঊর্ধ্বতন ১৪৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, ২ পুলিশ সদস্য আহত

পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, ২ পুলিশ সদস্য আহত

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ভ্রমণের জন্য উন্মুক্ত সাজেক

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ভ্রমণের জন্য উন্মুক্ত সাজেক

আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী

আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App