×

জাতীয়

পে-স্কেলের দাবি, কড়া বার্তা এমপিওভুক্ত শিক্ষকদের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০২:২৩ পিএম

পে-স্কেলের দাবি, কড়া বার্তা এমপিওভুক্ত শিক্ষকদের

ছবি : সংগৃহীত

নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা বাস্তবায়নের দাবিতে সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আগামী ৩১ অক্টোবরের মধ্যে দাবি পূরণ না হলে ৪ নভেম্বর অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’।

বিষয়টি নিশ্চিত করেছেন জোটের সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

সরকারি চাকরিজীবীদের মতো নতুন জাতীয় বেতন কাঠামোর সুবিধা পাওয়ার কথা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও। তবে সরকারি কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হলেও এমপিওভুক্তদের ক্ষেত্রে এখনো বিষয়টি চূড়ান্ত হয়নি।

সরকারি চাকরিজীবীদের জন্য গত ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের বিষয়ে অর্থ মন্ত্রণালয় পরিপত্র জারি করেছে। সে অনুযায়ী, অক্টোবরের বেতনের সঙ্গে আগের তিন মাসের বকেয়া পাওয়ার সম্ভাবনা রয়েছে সরকারি কর্মচারীদের। অন্যদিকে, নতুন বেতন কাঠামোর সুবিধা পেতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আরও অপেক্ষা করতে হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন দিতে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে অর্থ বিভাগের আদেশ জারি ও পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার ওপর।

দেশে বর্তমানে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিও সুবিধার আওতায় রয়েছেন। তাঁদের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় চার লাখ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে পৌনে দুই লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী রয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ‘জরুরি সাংগঠনিক আহ্বান’ শীর্ষক এক বিবৃতিতে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ৩১ অক্টোবরের মধ্যে বদলির আদেশ জারি না হলে নবম পে-স্কেল অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান এবং বদলির আদেশ জারির দাবিতে আগামী ৪ নভেম্বর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

কর্মসূচি সফল করতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের মহানগর, জেলা ও উপজেলা কমিটির নেতাদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দাবি আদায়ে সাংগঠনিক ঐক্য ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে অর্থ বিভাগের এক অতিরিক্ত সচিব গণমাধ্যমকে বলেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের আদেশ কবে জারি হবে, তা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা যাতে দ্রুত নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পেতে পারেন, সে বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিজেপির পদযাত্রা ঠেকাতে সেন্ট্রাল পার্ক বন্ধ, দিল্লিতে ২৫ হাজার পুলিশ

সিজেপির পদযাত্রা ঠেকাতে সেন্ট্রাল পার্ক বন্ধ, দিল্লিতে ২৫ হাজার পুলিশ

অ্যাওয়ার্ড নিলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

অ্যাওয়ার্ড নিলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

‘ঋণের ফাঁদে’ দেশ

‘ঋণের ফাঁদে’ দেশ

নতুন পে-স্কেলে সংকট বাড়ার আভাস

নতুন পে-স্কেলে সংকট বাড়ার আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App