×

জাতীয়

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পিএম

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী

ছবি : সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটালাইজেশন ও সবুজ প্রযুক্তির প্রভাবে বিশ্বজুড়ে পরিবর্তিত শ্রমবাজারের চাহিদা পূরণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণকে (টিভেট) গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে বিবেচনা করছে বাংলাদেশ।

প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে কর্মসংস্থানের সরাসরি সংযোগ স্থাপন এবং শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কারিগরি শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে জোর দেওয়া হচ্ছে।

শুক্রবার চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন ডেভেলপমেন্ট কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিয়ানজিনের মেইজিয়াং কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে আয়োজিত এ সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘টিভেট: পরিবর্তনকে যৌথভাবে গ্রহণ, যৌথভাবে মানদণ্ড প্রতিষ্ঠা এবং যৌথভাবে ভবিষ্যৎ নির্মাণ’।

বৈশ্বিক এ সম্মেলনে ৪০টিরও বেশি দেশের শিক্ষামন্ত্রী, ১০০টিরও বেশি দেশের সরকারি প্রতিনিধিদল, ইউনেস্কোর উচ্চপদস্থ প্রতিনিধি, শিল্পখাতের শীর্ষ নেতা, বিশ্ববিদ্যালয়ের প্রধান এবং কারিগরি শিক্ষা বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের শিক্ষামন্ত্রী হুয়াই জিনপেং, দেশটির স্টেট কাউন্সিলের ভাইস প্রিমিয়ার দিং শুয়েশিয়াং, তিয়ানজিনের মেয়র ঝাং গং, মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি এবং ইউনেস্কোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ-চীন যৌথ কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব

সম্মেলনের ফাঁকে চীনের শিক্ষা উপমন্ত্রী রেন ইউছুয়েনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৈঠকে বাংলাদেশের বিদ্যমান কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, যৌথ কারিগরি শিক্ষা কর্মসূচি চালু, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনা সরকারি বৃত্তির সুযোগ সম্প্রসারণ এবং দেশে ‘বাংলাদেশ-চীন যৌথ কারিগরি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার পরিকল্পনাসহ বিভিন্ন সহযোগিতার প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

বৈঠকে উভয় পক্ষ এসব অগ্রাধিকারমূলক সহযোগিতা উদ্যোগ বাস্তবায়নে দ্রুত পরবর্তী পদক্ষেপ নেওয়ার বিষয়ে সম্মত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২১০

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২১০

পূজার নিরাপত্তায় সিসি ও বডি ক্যামেরায় নজরদারি করা হচ্ছে

পূজার নিরাপত্তায় সিসি ও বডি ক্যামেরায় নজরদারি করা হচ্ছে

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী

এবার জেন-জি আন্দোলনে উত্তাল আলবেনিয়া

এবার জেন-জি আন্দোলনে উত্তাল আলবেনিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App