×

জাতীয়

ভারত থেকে এলো ১৮টি নতুন ব্রডগেজ রেলকোচ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২০ পিএম

ভারত থেকে এলো ১৮টি নতুন ব্রডগেজ রেলকোচ

ছবি: সংগৃহীত

বাংলাদেশে এসে পৌঁছেছে ভারত থেকে আমদানি করা ১৮টি নতুন ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে কোচগুলো দেশে প্রবেশ করে।

পাকশী বিভাগীয় রেলওয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম জানান, ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশন থেকে ছেড়ে গেদে চেকপোস্টের আনুষ্ঠানিকতা শেষে কোচগুলো দর্শনায় পৌঁছায়। গত ১২ অক্টোবর ভারতের পাঞ্জাবের কাপুরথালা থেকে কোচগুলোর যাত্রা শুরু হয়েছিল।

রেলওয়ে সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ মে বাংলাদেশ সরকার এক প্রকল্পের আওতায় ব্রডগেজ রেলকোচ কেনার জন্য ভারতের ‘রাইটস লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে। পরবর্তীতে ২০২৫ সালের ১১ নভেম্বর চুক্তিটি সংশোধিত হয়।

দর্শনা স্টেশনে পৌঁছানোর পর কোচগুলোর প্রাথমিক পরিদর্শন ও কাস্টমস ক্লিয়ারেন্সসহ প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করা হয়। নিরাপত্তা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে কোচগুলো নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হবে। সেখানে প্রাথমিক সংযোগ স্থাপন, কার্যক্ষমতা পরীক্ষা ও প্রয়োজনীয় কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করার পর কোচগুলো যাত্রীবাহী ট্রেনের বহরে যুক্ত করা হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ রেলওয়ের বহর আধুনিকায়নের অংশ হিসেবে রাইটস লিমিটেডের মাধ্যমে মোট ২০০টি ব্রডগেজ রেলকোচ সংগ্রহ করা হচ্ছে। সেই চুক্তির আওতায় প্রথম চালানে চার ধরণের ১৮টি কোচ দেশে এলো।

এর মধ্যে রয়েছে ১১টি নন-এসি শোভন চেয়ার, ৩টি এসি চেয়ার, ২টি এসি স্লিপার এবং ২টি এসি পাওয়ার কার। পাওয়ার কারগুলোতে গার্ডদের জন্য পৃথক কামরা এবং যাত্রীদের মালামাল বহনের সুযোগ রয়েছে। চুক্তি অনুযায়ী ভারত থেকে আরও ১৮২টি কোচ দেশে আসার কথা রয়েছে।

কোচগুলো হস্তান্তরের সময় রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন, অতিরিক্ত বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ফয়সাল আহমেদ ও দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফের দিল্লি পুলিশের হাতে আটক অভিজিৎ দিপকে

ফের দিল্লি পুলিশের হাতে আটক অভিজিৎ দিপকে

ফ্লাইট বন্ধ হয়ে যাত্রা বাতিল সাড়ে ১৬ হাজার যাত্রীর

সৌদি বিমানবন্দরে হামলা ফ্লাইট বন্ধ হয়ে যাত্রা বাতিল সাড়ে ১৬ হাজার যাত্রীর

চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৭ লাখ টাকা ছিনতাই, আটক ৪

চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৭ লাখ টাকা ছিনতাই, আটক ৪

সাতক্ষীরায় মাছ চোর সন্দেহে ঘের ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

সাতক্ষীরায় মাছ চোর সন্দেহে ঘের ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App