×

জাতীয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পিএম

‘সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা’

ফাইল ছবি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের যে দেশেই থাকুন না কেন, সেখানকার আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানতে পারেনি বাংলাদেশ সরকার। বিষয়টি জানতে চেয়ে সৌদি কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে বলতে পারি, সৌদি আরবের নিজস্ব আইনি কাঠামো রয়েছে। সেই আইনি কাঠামো অনুযায়ী কেউ গর্হিত অপরাধ করলে সংশ্লিষ্ট আইন অনুসারে তাঁর সাজা হয়।

আরও পড়ুন: রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান

তিনি বলেন, সৌদি মিশনের শ্রম উইং থেকে পাওয়া বার্তায় জানানো হয়েছে, ওই দুই বাংলাদেশি মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে ব্যভিচারে লিপ্ত ছিলেন, যা সৌদি আইনে গর্হিত অপরাধ হিসেবে গণ্য। এ ঘটনায় দেশটির আইন অনুযায়ী আদালত ব্যবস্থা নিয়েছে।

তবে এ বিষয়ে বাংলাদেশ সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পায়নি বলে জানান শামা ওবায়েদ। দুই বাংলাদেশির বিষয়ে বিস্তারিত তথ্য জানতে সৌদি কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২

ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময়সীমা নির্ধারণ

ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময়সীমা নির্ধারণ

ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

‘সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App