×

জাতীয়

সৌদি রাষ্ট্রদূতকে তলব, দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চায় বাংলাদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১২ পিএম

সৌদি রাষ্ট্রদূতকে তলব, দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চায় বাংলাদেশ

ছবি : সংগৃহীত

সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশ। এ সময় দুই প্রবাসীর শিরশ্ছেদ এবং মৃত্যুদণ্ড কার্যকরের কারণসহ এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতকে তলব করা হয়। মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সরকার এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য পায়নি। তবে এ বিষয়ে তথ্য জানতে সৌদি আরবকে চিঠি দেওয়া হয়েছে। তিনি ঘটনাটিকে বাংলাদেশের জন্য বড় শিক্ষা বলেও মন্তব্য করেন।

শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে বাংলাদেশ মিশনের শ্রম উইং থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে ওই দুই বাংলাদেশির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সৌদি আইনে এ ধরনের কর্মকাণ্ড গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হওয়ায় দেশটির আদালত আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন বলে জানা গেছে।

তবে এ বিষয়ে বাংলাদেশের সরকার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু পায়নি বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, দুই প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের কারণ ও অন্যান্য তথ্য জানতে সৌদি আরবকে চিঠি দেওয়া হয়েছে।

সৌদি আরবের জবাব পাওয়ার পর মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই প্রবাসীর মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় তথ্য জানা যাবে বলেও উল্লেখ করেন শামা ওবায়েদ।

প্রসঙ্গত, সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) গত বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য নিশ্চিত করে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একুশে বইমেলা শুরুর তারিখ জানাল বাংলা একাডেমি

একুশে বইমেলা শুরুর তারিখ জানাল বাংলা একাডেমি

‘দয়া করে আইনের নামে আমাদের হাত আর বাঁধবেন না’

‘দয়া করে আইনের নামে আমাদের হাত আর বাঁধবেন না’

ইশরাকের অস্ত্রকাণ্ডে অস্বস্তিতে বিএনপি

ইশরাকের অস্ত্রকাণ্ডে অস্বস্তিতে বিএনপি

বর্তমান সাইবার আইন সরকারের জন্য আত্মঘাতী: টিআইবি

বর্তমান সাইবার আইন সরকারের জন্য আত্মঘাতী: টিআইবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App