×

জাতীয়

পুলিশের ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পিএম

পুলিশের ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি

ছবি : সংগৃহীত

অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও সহকারী পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে দেশের বিভিন্ন ইউনিট এবং দপ্তরে বদলি ও পদায়ন করা হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আইজিপি আলী হোসেন ফকিরের সই করা ওই প্রজ্ঞাপনগুলোয় বলা হয়, বদলিকৃত এসব কর্মকর্তা নতুন কর্মস্থলে যোগদানের নিমিত্ত আগামী ২৭ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন। অন্যথায় ২৮ অক্টোবর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।

এ ছাড়াও পুলিশ সদর দপ্তর থেকে জারি করা পৃথক একটি প্রজ্ঞাপনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. আবু হাসানকে এসবির সহকারী পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলেও ওই প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতের সাথে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তিতে কী আছে

শেখ হাসিনাকে ফেরানোর প্রসঙ্গ ভারতের সাথে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তিতে কী আছে

ভয়াল সিডরের ১৯ বছর: কাটেনি ক্ষত, এখনও মাথা গোঁজার ঠাই পাইনি

ভয়াল সিডরের ১৯ বছর: কাটেনি ক্ষত, এখনও মাথা গোঁজার ঠাই পাইনি

ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত

ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App