×

জাতীয়

প্রি-পেইড মিটারের গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ এএম

প্রি-পেইড মিটারের গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা

ছবি : সংগৃহীত


শারদীয় দুর্গাপূজার ছুটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রি-পেইড মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রিচার্জ করে রাখার জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (ডেসকো)। পাশাপাশি বিদ্যুৎ-সংক্রান্ত যেকোনো প্রয়োজনে যোগাযোগের জন্য দুটি হটলাইন নম্বর জানিয়েছে সংস্থাটি।

গত শনিবার (১৭ অক্টোবর) ডেসকোর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজার ছুটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ডেসকোর আওতাধীন প্রি-পেইড মিটার ব্যবহারকারীদের মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখতে হবে। এতে ছুটির সময়ে ব্যালেন্স শেষ হয়ে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটার ঝুঁকি এড়ানো সহজ হবে।

এ ছাড়া বিদ্যুৎ-সংক্রান্ত যেকোনো সমস্যা বা প্রয়োজনে গ্রাহকদের ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে ডেসকো কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বৈধ অস্ত্রের অপব্যবহার করলে কী শাস্তি হতে পারে?

বৈধ অস্ত্রের অপব্যবহার করলে কী শাস্তি হতে পারে?

ফায়ার সার্ভিসের ১৩ জরুরি নির্দেশনা

ফায়ার সার্ভিসের ১৩ জরুরি নির্দেশনা

কানাডার সামরিক ঘাঁটিতে আগুন, ৪ সেনা নিহত

কানাডার সামরিক ঘাঁটিতে আগুন, ৪ সেনা নিহত

প্রি-পেইড মিটারের গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা

প্রি-পেইড মিটারের গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App