×

জাতীয়

ইশরাকের বিষয়ে যা বললেন আইনমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০১:০৯ পিএম

ইশরাকের বিষয়ে যা বললেন আইনমন্ত্রী

ছবি : সংগৃহীত

মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অংশ নেওয়া নিয়ে সৃষ্ট বিতর্কের বিষয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নন। প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনার পরিপন্থী কোনো কাজ কেউ করলে প্রধানমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নেবেন। ইতোমধ্যে তিনি তা প্রমাণ করেছেন।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।

স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও অন্যান্য চাকরিজীবীদের অংশগ্রহণের বিষয়ে আইনমন্ত্রী বলেন, নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে এখনো কোনো আইনগত বাধা নেই। এ বিষয়ে বিকল্প কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি।

তিনি বলেন, আইনি প্রক্রিয়ায় সমাধান না আসা পর্যন্ত তাঁরা নির্বাচনে অংশ নিতে পারবেন। এ ক্ষেত্রে বিদ্যমান আইনই কার্যকর রয়েছে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, এ নির্বাচনে ইতিবাচক পরিবর্তনের আশা করা যায়। সরকারের কাজের মাধ্যমেই সেই পরিবর্তনের প্রমাণ পাওয়া যাবে।

সার ডিলার নিয়োগ নিয়ে অভিযোগ

সম্প্রতি অনিয়মের মাধ্যমে সার ডিলার নিয়োগের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বক্তব্যের বিষয়ে আইনমন্ত্রী বলেন, বিরোধী দলকে রাজনীতি করতে হলে কোনো না কোনো বিষয় সামনে আনতে হয়। তাঁর মতে, বিরোধিতার জন্যই তারা বিভিন্ন বিষয়ে বিরোধিতা করছে।

মন্ত্রী বলেন, এটি বিরোধী দলের বক্তব্য, যা সরকার বিশ্বাস করে না। সার ডিলার নিয়োগের ক্ষেত্রে সব ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান এবং জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সালাহউদ্দিন আহমদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের

সালাহউদ্দিন আহমদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

বিরোধীদল জুলাইকে ধারণ করে না: প্রধানমন্ত্রী

বিরোধীদল জুলাইকে ধারণ করে না: প্রধানমন্ত্রী

বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হচ্ছে

দীনেশ ত্রিবেদী বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App