×

জাতীয়

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পিএম

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

ছবি : সংগৃহীত

মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়েই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন ইশরাক হোসেন। বিশেষ কারণে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হচ্ছে জানিয়ে তিনি বলেছেন, তাঁর পদত্যাগের সিদ্ধান্ত দল চায়নি। বরং দলের ইচ্ছার বিরুদ্ধে তাঁকে এ সিদ্ধান্ত নিতে হচ্ছে। পদত্যাগের পরও মাদকের বিরুদ্ধে আরও কঠোরভাবে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে যাওয়ার পথে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ইশরাক হোসেন।

তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে অভিযানটা করতে গিয়েই আজকের এই পরিস্থিতি। যেখানে আমাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হচ্ছে। দল চায়নি, দলের ইচ্ছার বিরুদ্ধে সেটা আমি বক্তব্যে বলব।’

মাদকের বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরে ইশরাক আরও বলেন, ‘এখন তো আমি আরও অ্যাগ্রেসিভলি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। যুদ্ধ করব আমি।’

ইশরাকের বক্তব্য অনুযায়ী, মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করেই তাঁর পদত্যাগের পরিস্থিতি তৈরি হয়েছে। তবে পদত্যাগের পেছনে বিশেষ কারণ কী এবং এ বিষয়ে দলের সঙ্গে তাঁর কী ধরনের মতপার্থক্য তৈরি হয়েছে, তা পরবর্তী বক্তব্যে বিস্তারিত জানাবেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

তাঁর পদত্যাগের ঘটনাকে কেন্দ্র করে মাদক নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর ভূমিকা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। একই সঙ্গে মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তাও নতুন করে আলোচনায় এসেছে।

ইশরাকের বক্তব্য অনুযায়ী, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও মাদকের বিরুদ্ধে তাঁর অবস্থান পরিবর্তন হচ্ছে না। বরং এ বিষয়ে আরও কঠোর ও আগ্রাসী ভূমিকা নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিটি নির্বাচন করব, ওয়ার্ডে ওয়ার্ডে কাজ শুরু করব: ইশরাক

সিটি নির্বাচন করব, ওয়ার্ডে ওয়ার্ডে কাজ শুরু করব: ইশরাক

সালাহউদ্দিন আহমদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের

হাসনাত আবদুল্লাহ সালাহউদ্দিন আহমদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

বিরোধীদল জুলাইকে ধারণ করে না: প্রধানমন্ত্রী

বিরোধীদল জুলাইকে ধারণ করে না: প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App