×

জাতীয়

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের তথ্য চেয়ে চিঠি, জবাবের অপেক্ষায় সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৯ পিএম

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের তথ্য চেয়ে চিঠি, জবাবের অপেক্ষায় সরকার

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী কথা বলেন। ছবি: সংগৃহীত

সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিকের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে দেশটির কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বাংলাদেশ দূতাবাস। সৌদি কর্তৃপক্ষের জবাব পাওয়ার পর এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমকে জানানো হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সোমবার (১৯ অক্টোবর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য ট্রলি হস্তান্তর অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গত বুধবার সৌদি আরবের মক্কা অঞ্চলে একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ এবং মসজিদের পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত এক বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর করে দেশটির কর্তৃপক্ষ।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দূতাবাসকে না জানিয়েই ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়। পরে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা এবং বিস্তারিত তথ্য জানার জন্য সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক চিঠি পাঠানো হয়।

এদিকে সৌদি আরবের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, “আকাশপথের যোগাযোগ ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ামাত্র তাদের মরদেহ অগ্রাধিকার ভিত্তিতে দেশে ফিরিয়ে আনা হবে।”

আরও পড়ুন: আসুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশটিকে গড়ি: প্রধানমন্ত্রী

বিদেশে কর্মসংস্থান বাড়াতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, জাপানে কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রচলিত কারিগরি ইন্টার্নশিপ পদ্ধতির পরিবর্তে নতুন ‘এমপ্লয়মেন্ট ফর স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ চালু হতে যাচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ ও জাপানের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

নতুন কর্মসূচির সুবিধা তুলে ধরে মন্ত্রী বলেন, “এই চুক্তির মাধ্যমে কর্মীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা হবে এবং কর্মী প্রেরণ ও গ্রহণের ক্ষেত্রে উভয় দেশের সহযোগিতা আরও সুদৃঢ় হবে।

“কর্মসংস্থানের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের দক্ষতা উন্নয়ন ঘটবে, যার ফলে আমাদের কর্মীরা উচ্চ বেতন ও জাপানে দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ পাবেন।”

বাংলাদেশ ও জাপানের মধ্যে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন বিষয়ে গত ১৭ অক্টোবর একটি সমঝোতা স্মারক সই হয়। এ কর্মসূচির আওতায় ২০২৭ সালের ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পূজার ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি

পূজার ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি

চুরির নাটক সাজিয়ে নিজের সন্তানকে বিক্রি

চুরির নাটক সাজিয়ে নিজের সন্তানকে বিক্রি

চলতি মাসে থেকেই সরকারি চাকরিজীবীদের বাড়তি বেতন

চলতি মাসে থেকেই সরকারি চাকরিজীবীদের বাড়তি বেতন

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের তথ্য চেয়ে চিঠি, জবাবের অপেক্ষায় সরকার

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের তথ্য চেয়ে চিঠি, জবাবের অপেক্ষায় সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App