×

জাতীয়

হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৩ জনের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পিএম

হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৩ জনের

ফাইল ছবি

রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২১৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে এবং ৪২ জনের মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২ লাখ ১৫ হাজার ৭৬৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ১৯৯ জনের।

এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯১ হাজার ৭৬১ জন। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮৪ হাজার ১৬৮ জন।

এ ছাড়া গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১০০ জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জবির ৪ কর্মকর্তাকে পিটিয়ে প্রক্টর অফিসে দিল ছাত্রদল

আওয়ামী লীগ আখ্যা জবির ৪ কর্মকর্তাকে পিটিয়ে প্রক্টর অফিসে দিল ছাত্রদল

বেরোবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে হলের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ

বেরোবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে হলের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ

৫ দিন ধরে নিখোঁজ সহপাঠীর সন্ধান দাবি

পঞ্চগড় ৫ দিন ধরে নিখোঁজ সহপাঠীর সন্ধান দাবি

গোমস্তাপুরে ৩০০ লিটার চোলাই মদসহ কারবারি গ্রেফতার

গোমস্তাপুরে ৩০০ লিটার চোলাই মদসহ কারবারি গ্রেফতার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App