×

জাতীয়

শিক্ষকদের জরুরি বার্তা দিয়ে শিক্ষামন্ত্রীর পোস্ট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পিএম

শিক্ষকদের জরুরি বার্তা দিয়ে শিক্ষামন্ত্রীর পোস্ট

ছবি : সংগৃহীত

শিক্ষকদের নিজেদের পাঠদান পদ্ধতি পর্যালোচনা এবং শিক্ষার্থীদের শেখার অগ্রগতি মূল্যায়নের আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীরা পাঠ কতটা বুঝতে পারছে, তা যাচাই করে প্রয়োজন অনুযায়ী পাঠদানের পদ্ধতিতে পরিবর্তন আনার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বুধবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিক্ষকদের উদ্দেশে এ আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

পোস্টে তিনি লেখেন, ‘শিক্ষকতার শুরুতেই নিজের কাজ নিয়ে প্রশ্ন করার অভ্যাস গড়ে তুলুন। একটি অধ্যায় পড়ানোর পর নিজেকে জিজ্ঞাসা করুন- কতজন বুঝল? যারা বুঝল না, তাদের জন্য আমি কী বদলাব?’

শিক্ষামন্ত্রী আরও লেখেন, ‘একই পদ্ধতিতে বারবার পড়িয়ে ভিন্ন ফল আশা করলে চলবে না। শিক্ষার্থীর কাজ, প্রশ্ন ও ভুল থেকে তথ্য নিয়ে নিজের পাঠদান উন্নত করা শিক্ষকতার গুরুত্বপূর্ণ চর্চা।’

শিক্ষার্থীদের শেখার অগ্রগতি বিবেচনায় নিয়ে পাঠদানের কৌশল পরিবর্তন এবং নিজেদের শিক্ষাদান পদ্ধতির কার্যকারিতা যাচাইয়ের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখার বিষয়টিই তাঁর বক্তব্যে গুরুত্ব পেয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বৃহস্পতিবার বিকেলের মধ্যে সাজেক ছাড়ার নির্দেশ প্রশাসনের

বৃহস্পতিবার বিকেলের মধ্যে সাজেক ছাড়ার নির্দেশ প্রশাসনের

পে ফিক্সেশনের পর এবার সরকারি চাকরিজীবীদের জন্য নতুন সুখবর

পে ফিক্সেশনের পর এবার সরকারি চাকরিজীবীদের জন্য নতুন সুখবর

পূজামণ্ডপে মুসলিমদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: খাদ্যমন্ত্রী

পূজামণ্ডপে মুসলিমদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: খাদ্যমন্ত্রী

শিক্ষকদের জরুরি বার্তা দিয়ে শিক্ষামন্ত্রীর পোস্ট

শিক্ষকদের জরুরি বার্তা দিয়ে শিক্ষামন্ত্রীর পোস্ট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App