×

জাতীয়

তথ্যমন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা করছি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১০:৩৩ এএম

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা করছি

ছবি : সংগৃহীত

সাইবার নিরাপত্তা আইনসহ অন্যান্য আইন সংশোধনের বিষয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজন, সংবাদমাধ্যমের মালিক এবং টেলিভিশন চ্যানেল ও পত্রিকার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে ভোলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

আন্দালিব রহমান পার্থ বলেন, সাইবার নিরাপত্তা আইনসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা চলছে। এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করা হয়েছে। বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্রের মালিকদের সঙ্গেও আলোচনা হয়েছে।

তিনি বলেন, আইন সংশোধনের ক্ষেত্রে টেলিভিশন ও সংবাদপত্রের সাংবাদিকদের পাশাপাশি সাধারণ মানুষ কীভাবে সুরক্ষা পাবেন, তা নিয়ে আলোচনা হয়েছে। এ প্রক্রিয়া এখনো চলমান। আশা করা হচ্ছে, এ বিষয়ে সামনে ভালো কিছু আসবে।

দুর্গাপূজায় নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনের আগে ও পরে তিনি এ বিষয়ে কথা বলেছেন। তাঁর মতে, হিন্দু-মুসলমানসহ সব সম্প্রদায়ের মানুষের জন্য যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, দুর্গাপূজা উদযাপনকারী সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গেও কথা বলেছেন তিনি। নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আশঙ্কা থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সরকারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

পূজামণ্ডপ পরিদর্শনে নিজের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, তিনি কোথাও অপ্রীতিকর কিছু দেখেননি। বরং সবাই আনন্দমুখর পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপন করছেন বলে জানান তিনি।

নেত্রকোনায় এক সাংবাদিক হত্যার ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে তথ্যমন্ত্রী বলেন, শুধু সাংবাদিক নয়, যে কারও সঙ্গে এমন ঘটনা ঘটলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় পূজা উদযাপন কমিটির নেতারা এবং স্থানীয় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাস্তুচ্যুত হতে পারে বাংলাদেশের ১ কোটি ৩৩ লাখ মানুষ

বাস্তুচ্যুত হতে পারে বাংলাদেশের ১ কোটি ৩৩ লাখ মানুষ

ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে মাসে ২২টি ডিজে পার্টি হতো

ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে মাসে ২২টি ডিজে পার্টি হতো

মিমির বিয়ের জল্পনায় মজেছে টালিপাড়া

মিমির বিয়ের জল্পনায় মজেছে টালিপাড়া

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা করছি

তথ্যমন্ত্রী সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা করছি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App