×

জাতীয়

দাম্মাম বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি আহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১০:০৯ পিএম

দাম্মাম বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি আহত

ছবি: সংগৃহীত

সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা হয়েছে। এতে ভারতীয়সহ ২ জন নিহত ও আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে আছেন দুই প্রবাসী বাংলাদেশি। বুধবার রাতের এ হামলায় দুই ভারতীয় নিহত হওয়ার খবর বৃহস্পতিবার সকালে সংবাদমাধ্যমে এসেছে।

দুই বাংলাদেশি আহত হওয়ার খবর আগামীর সময়কে নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। আহত দুই প্রবাসী হলেন কুমিল্লার বাঙ্গরাবাজার থানার রামচন্দ্রপুর গ্রামের অনুকূল চন্দ্র দাসের ছেলে সজল চন্দ্র দাস এবং নোয়াখালী সদর থানার গোবিগল্লপপুর গ্রামের সিরাজুল হকের ছেলে মোহাম্মদ আব্দুর রহিম।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাত আনুমানিক ৯টায় দাম্মাম কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলায় আহত ২ বাংলাদেশি বর্তমানে সৌদি জার্মান হাসপাতালে চিকিৎসাধীন। বাংলাদেশ দূতাবাস প্রতিনিধি হাসপাতালে আহতদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। তারা গরম ও ধোঁয়ায় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। তাদের শরীরে আঘাতের চিহ্ন নেই। বর্তমানে তারা সুস্থ আছেন এবং দূতাবাস প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন। আশা করা যাচ্ছে আগামীকাল তাদেরকে রিলিজ দেওয়া হবে।

বাংলাদেশি ছাড়াও আহতদের মধ্যে দুই ভারতীয়, দুই ইয়েমেনি, এক সৌদি ও এক নেপালি নাগরিক রয়েছেন বলে সৌদি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। গতকাল বুধবার এক বিবৃতিতে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ) জানিয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহত সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে বুধবার সৌদির জ্বালানি মন্ত্রণালয় জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শায়বাহ তেলক্ষেত্রে সৌদি আরামকোর একটি স্থাপনায় আঘাত হানার চেষ্টা করা ড্রোন প্রতিহত করেছে। তবে এ ঘটনায় দুজন নিহত হন। কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১১ অক্টোবরও হামলার করা হয়েছিল।

সৌদি আরবের বিমানবন্দরগুলোয় ধারাবাহিক হামলার সর্বশেষ ঘটনা এটি। হুতি বাহিনী এবং সৌদি সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের মধ্যে সংঘাত তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে এসব হামলার ঘটনা ঘটছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সৌদি আরবে মৃত্যুদণ্ড: নজরুল-সুইটির নামে ছড়ানো ভিডিওটি কি আসল?

ফ্যাক্টচেক সৌদি আরবে মৃত্যুদণ্ড: নজরুল-সুইটির নামে ছড়ানো ভিডিওটি কি আসল?

দাম্মাম বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি আহত

দাম্মাম বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি আহত

রাশিয়ায় বাংলাদেশিদের মৃত্যু ও নিখোঁজ: মরদেহ ফেরত ও মন্ত্রণালয়ের জবাবদিহি দাবি

রাশিয়ায় বাংলাদেশিদের মৃত্যু ও নিখোঁজ: মরদেহ ফেরত ও মন্ত্রণালয়ের জবাবদিহি দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App