×

জাতীয়

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পিএম

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

ফাইল ছবি

সৌদি আরবে হুথি বিদ্রোহীদের চালানো সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার (২৩ অ‌ক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ নিন্দা জানায়।

বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে হুথি বিদ্রোহীদের চালানো হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। যাদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন।

বাংলাদেশ সরকার এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। সেই সঙ্গে সৌদি সরকার ও সে দেশের সাধারণ জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে বাংলাদেশ।

একই সঙ্গে যেকোনো ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার এবং কূটনৈতিক উপায়ে শান্তিপূর্ণ সমাধানের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App