×

জাতীয়

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পিএম

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

ছবি : সংগৃহীত

২০২৭ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে মানুষের মস্তিষ্কের পরিবর্তে দাঁড়িপাল্লার ছবি ব্যবহার নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বইটির বিষয় বিশেষজ্ঞ ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তা মু. আব্দুল্লাহ আল যোবায়ের।

তিনি জানান, ২০২৫ শিক্ষাবর্ষেও প্রজ্ঞার প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার ছবি ব্যবহার করা হয়েছিল। তবে ২০২৬ শিক্ষাবর্ষে এক শিক্ষক শিশুদের প্রজ্ঞার ধারণা বুঝতে অসুবিধার কথা জানিয়ে এর পরিবর্তে বুদ্ধির প্রতীক ব্যবহারের পরামর্শ দেন। পরে প্রতীকটি পরিবর্তন করা হয়। ২০২৭ শিক্ষাবর্ষের বইয়ে আবারও প্রজ্ঞার প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা রাখা হয়েছে।

প্রতীকটি ব্যবহারের কারণ ব্যাখ্যা করে মু. আব্দুল্লাহ আল যোবায়ের বলেন, ‘উইসডম আসলে শিক্ষা। ছবি আঁকেন আমাদের আর্টিস্টরা। হায়ার করা আর্টিস্ট। তাদের টিম এসেছিল। তারা প্রজ্ঞা দেখে সেখানে দাঁড়িপাল্লা এঁকেছে।’

তিনি আরও বলেন, ‘আপনি নলেজ পিরামিড গুগলে সার্চ দিলে দেখবেন, উদাহরণে প্রজ্ঞার আইকন দাঁড়িপাল্লা দেওয়া আছে। যারা ছবি এঁকেছে তারা হয়তো ওটা দেখেই এঁকেছে। আমাকে পাঠিয়েছে, আমি ইনসার্ট করেছি।’

বিষয়টি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়নি জানিয়ে এনসিটিবির এ কর্মকর্তা বলেন, ‘এটা আইসিটির বই, এখানে পলিটিক্যাল ইস্যু মাথায় কাজ করবে না। এই বইয়ে পলিটিক্যাল লেন্স কাজ করে না।’

প্রজ্ঞার অর্থ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘উইসডম মানে হলো জাজ করা। ভালো খারাপ বিচার করা। অর্থাৎ ভালো মন্দ জাস্টিফাই করার যে ক্ষমতা, এটাই প্রজ্ঞা।’ তার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের সুপ্রিম কোর্টের পাশাপাশি হার্ভার্ডের আইন বিভাগেও ন্যায়বিচারের প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা ব্যবহৃত হয়। প্রতীকটি প্রজ্ঞার ধারণাও তুলে ধরে বলে তিনি মনে করেন।

মু. আব্দুল্লাহ আল যোবায়ের ৩৫তম বিসিএসের সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। ২০২৪ সালে গেজেটভুক্ত হওয়ার পর তিনি প্রায় এক মাস একটি কলেজে দায়িত্ব পালন করেন। পরে তাকে সরাসরি এনসিটিবিতে পদায়ন করা হয়। এনসিটিবির একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তিনি নবীন কর্মকর্তা হওয়ায় এমন গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেওয়া উচিত হয়নি।

এদিকে, বিতর্কের মধ্যে বৃহস্পতিবার রাত থেকে বইটির ছাপার কাজ বন্ধ রাখা হয়। একই সঙ্গে মাঠপর্যায়ে পাঠানো বইগুলো সংগ্রহ করে প্রতীক পরিবর্তনের পর আবার শিক্ষার্থীদের মধ্যে বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে এনসিটিবি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

সুখবর দিলেন মৌসুমী

সুখবর দিলেন মৌসুমী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App