×

জাতীয়

রিয়াদ-দাম্মাম রুটে ৪ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পিএম

রিয়াদ-দাম্মাম রুটে ৪ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

ফাইল ছবি

সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইটের স্থগিতাদেশ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রোববার (২৫ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিমান কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সময় অনুযায়ী ২০২৬ সালের ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ ও ঢাকা-দাম্মাম রুটের সব ফ্লাইট স্থগিত থাকবে।

তবে জরুরি প্রয়োজনে যাত্রীরা সৌদি আরবে যাতায়াতের জন্য জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারবেন। যাত্রীদের বাড়তি চাহিদার কথা বিবেচনায় নিয়ে গত ১৬ অক্টোবর থেকে ঢাকা-জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। এই বিশেষ ফ্লাইট কার্যক্রম আগামী ৪ নভেম্বর পর্যন্ত চালু থাকবে।

আরও পড়ুন: হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

এ ছাড়া ঢাকা-মদিনা রুটে নিয়মিতভাবে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং হালনাগাদ সময়সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

টিকিট ও ভ্রমণসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বঙ্গোপসাগরে বাড়ছে নিম্নচাপের শক্তি, রাত পোহালেই ঘূর্ণিঝড়!

বঙ্গোপসাগরে বাড়ছে নিম্নচাপের শক্তি, রাত পোহালেই ঘূর্ণিঝড়!

কবে থেকে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু, জানালেন পানিসম্পদমন্ত্রী

কবে থেকে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু, জানালেন পানিসম্পদমন্ত্রী

পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

বই থেকে দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে ৮২ নৌকা

বই থেকে দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে ৮২ নৌকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App