×

জাতীয়

ব্যয় বাড়ায় পুরো পরিকল্পনা দেখতে চান প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২১, ০৭:২৪ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘পায়রা বন্দরের প্রথম টার্মিনাল এবং আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ’ প্রকল্পের সামগ্রিক কর্মপরিকল্পনা একনেক-এর আগামী সভায় উপস্থাপনের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) একনেক প্রকল্পটির সংশোধনী অনুমোদন দেওয়ার সময় এর সার্বিক অবস্থা দেখার জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান। পরিকল্পনামন্ত্রী বলেন, “পায়রা বন্দর নির্মাণ প্রকল্পটির সংশোধনী অনুমোদনের সময় প্রধানমন্ত্রী পরবর্তী একনেক সভায় প্রকল্পটির টোটাল ওয়ার্কপ্ল্যান নিয়ে আসার জন্য বলেছেন। পায়রা বন্দরের টোটাল ওয়ার্ক প্ল্যান, সামগ্রিক কর্মপরিকল্পনা আগামী একনেক সভায় আনতে হবে। পায়রা কর্তৃপক্ষ বরাবর এই নির্দেশনা তিনি দিয়েছেন।” মন্ত্রী আরও লেন, “প্রকল্পটি তো একবছর আগে অনুমোদন পেয়েছে। তাহলে আবার একবছর পরে কেন সংশোধন করা হল, কেন ব্যয় ও সময় বাড়ছে, এর কি সম্ভাব্যতা যাচাই করা হয়নি ভালোভাবে? এসব বিষয় দেখা হতে পারে।” প্রকল্পটি ২০১৯ সালে তিন হাজার ৯৮২ কোটি টাকা ব্যয়ে ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য অনুমোদিত হয়। দুই বছর বাস্তবায়নের পর এর অগ্রগতি মাত্র ৭ শতাংশ। এ পরিস্থিতিতে প্রকল্পের আগের নকশা পরিবর্তন করে ৫৩৪ কোটি ৬৫ লাখ টাকা ব্যয় বাড়িয়ে মঙ্গলবার একনেক এর সংশোধন অনুমোদন দেওয়া হয়। বাড়ানোর পর প্রকল্পটির এখন ব্যয় ধরা হয়েছে চার হাজার ৫১৬ কোটি টাকা হয়েছে। ব্কাযয় বাড়ার কারণ ব্যাখ্যায় পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য মামুন-আল রশীদ বলেন, “পায়রা বন্দরে যখন ৪০ হাজার টন বহনে সক্ষম জাহাজ এসে ভিড়বে তখন যে ঢেউ সৃষ্টি হবে তা আরসিসি পাইপ সহ্য করতে পারবে না। তাই নতুন নকশায় স্টিলের পাইপের নকশা দেওয়া হয়েছে। এই কারণে প্রকল্পের ব্যয় বাড়ছে। এছাড়া নদীর ওপরে যে সেতু ছিল সেটার দৈর্ঘ্য বাড়াতে হয়েছে। এতে পাইলের সংখ্যাও বেড়েছে। এতেও প্রায় ৪০০ কোটি টাকা বেড়েছে।”  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইতিহাসের পাতায় আজকের দিন

ইতিহাসের পাতায় আজকের দিন

শনিবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

শনিবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App