×

জাতীয়

কুয়েত থেকে এমপি পাপুলের রায়ের কপি এসেছে: পররাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২১, ০৩:১৭ পিএম

মানব ও অর্থ পাচারের দায়ে লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র এমপি শহীদ ইসলাম পাপুলের সাজার রায়ের কপি হাতে পাওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর পূর্বাচল ক্লাবে এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কুয়েত সরকার থেকে আমরা পাপুলের রায়ের কপি পেয়েছি। এটা ৬১ পৃষ্ঠার রায়। এই রায়ের কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় সংসদকে দেওয়া হয়েছে। এ সময় এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পাপুলের এমপি পদ বাতিল হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ।

গত ২৮ জানুয়ারি মানব ও অর্থ পাচারের অভিযোগে এমপি পাপুলকে চার বছরের সশ্রম কারাদণ্ড ও ৫৩ কোটি ১৯ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করেন কুয়েতের ফৌজদারি আদালত। এর আগে গত বছরের ৬ জুন তাকে গ্রেফতার করে কুয়েতের পুলিশ। এমপি পাপুল তারপর থেকেই সে দেশের কারাগারে আটক ছিলেন। ৬ মাস বিচার প্রক্রিয়া শেষে তাকে ওই সাজা দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App