×

জাতীয়

করোনায় মৃত্যু কমেছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২১, ০৪:০৭ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত একদিনে মৃতের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন করোনায় মৃতের সংখ্যা ছিল ১৫। গত গত চব্বিশ ঘণ্টায় ১৪ হাজার ২৩২ জনের করোনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৪০৬ জন। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এই সবশেষ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৪০৬ জনকে নিয়ে দেশে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪২ হাজার ৬৭৪ জন হয়েছে। আর গত একদিনে মারা যাওয়া ৮ জনকে নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা মোট ৮ হাজার ৩৩৭ জনে দাঁড়িয়েছে।

গত একদিনে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫৩৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৯০ হাজার ৪৬৮ জন হয়েছে।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গতবছর ৮ মার্চ; গত ১৪ জানুয়ারি তা সোয়া ৫ লাখ অতিক্রম করে । এর মধ্যে গত বছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ২৩ জানুয়ারি তা আট হাজার পেরিয়ে যায়। এর মধ্যে গত বছরের ৩০ জুন একদিনেই ৬৪ জনের মৃত্যু হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App