×

জাতীয়

করোনার টিকা নিতে নিবন্ধন ৩৫ লক্ষাধিক মানুষের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৩২ পিএম

করোনার টিকা নিতে নিবন্ধন ৩৫ লক্ষাধিক মানুষের

করোনা টিকা। ফাইল ছবি

করোনার টিকা নিতে অনলাইনে মোট নিবন্ধন করেছেন ৩৫ লাখ ৩ হাজার ৮৮৫ জন। সোমাবার (২২  ফেব্রুয়ারি) রাত ৮টা ৫ মিনিট পর্যন্ত নিবন্ধন করা করোনার টিকা নিতে আগ্রহীদের এ সংখ্যার কথা জানিয়েছে আইসিটি বিভাগ।

এদিকে সারাদেশে একদিনে ২ লাখ ২৫ হজার ২৮০ জন টিকা নিয়েছেন। সোমবার (২২ ফেব্রুয়ারি) টিকা নেওয়া এসব মানুষের মধ্যে এক লাখ ৩৯ হাজার ৭৮০ জন পুরুষ আর ৮৫ হাজার ৫০০ জন নারী। টিকা নেয়ার পর ৩১ জনের মধ্যে মৃদু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয়, এ পর্যন্ত মোট টিকা গ্রহীতার সংখ্যা ২৩ লাখ ৮১ হাজার ৫৭০ জন। এর মধ্যে ১৫ লাখ ১৮ হাজার ৭১৫ জন পুরুষ ও ৭ লাখ ৮৯ হাজার ৪৪২ জন নারী। সামান্য পার্শ্বতিক্রিয়া দেখা গেছে ৬০৯ জনের মধ্যে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

যেভাবে ফিটনেস ধরে রাখেন জয়া আহসান

যেভাবে ফিটনেস ধরে রাখেন জয়া আহসান

কঙ্গোতে আশঙ্কাজনক হারে বাড়ছে ইবোলা, মৃত্যু ১,৩০০ ছাড়াল

কঙ্গোতে আশঙ্কাজনক হারে বাড়ছে ইবোলা, মৃত্যু ১,৩০০ ছাড়াল

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App