×

জাতীয়

আওয়ামী লীগের উপকমিটি থেকে বাদ অ্যাটর্নি জেনারেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১০:২১ পিএম

আওয়ামী লীগের উপকমিটি থেকে বাদ অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনে

রাজনৈতিক সমালোচনার মুখে আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক উপ-কমিটি থেকে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের নাম বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে তার জায়গায় অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত বুধবার এই উপকমিটির সদস্যদের নামের তালিকা প্রকাশ করে আওয়ামী লীগ, সেখানে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের নামও রাখা হয়। কিন্তু রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার দলীয় পদ নেয়ার সমালোচনা করে বিএনপি নেতারা যে কোনো একটি পদ ছেড়ে দেওয়ার আহ্বান জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে সেলিম মাহমুদ বলেন, আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক উপ-কমিটিতে সিনিয়র অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নয়, সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী ও একজন আইনজ্ঞ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তার ভাষ্য, বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী দলের বিভাগীয় উপকমিটিগুলোতে কিছু বিশেষজ্ঞ সদস্য রাখার বিধান রয়েছে। এই বিশেষজ্ঞ সদস্যরা দলের প্রাথমিক সদস্য নাও হতে পারেন। উপ-কমিটিতে বিশেষজ্ঞ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে আমরা দেশের সংবিধান ও প্রচলিত আইন, বিধি-বিধান ও প্রথা অনুসরণ করেছি। এতে আইন ও প্রচলিত প্রথার কোনো ব্যত্যয় ঘটেনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা লক্ষ্য করেছি, অনেকে এ বিষয়টিকে ভুলভাবে ব্যাখ্যা দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটিকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। অ্যাটর্নি জেনারেল পদ নিয়েও তারা সংবিধান ও আইনের সম্পূর্ণ ভুল ব্যাখ্যা দিচ্ছেন এবং মনগড়া কথা বলছেন, যা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। তারপরও কেন আমিন উদ্দিনের নাম বাদ দেয়া হল, সেই ব্যাখ্যায় আওয়ামী লীগ বলেছে, তথ্য ও গবেষণাবিষয়ক উপ-কমিটিকে সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা এবং জনমানসে অ্যাটর্নি জেনারেল পদ নিয়েও যাতে বিতর্কের সৃষ্টি না হয়, সেজন্য বিশেষজ্ঞ সদস্য হিসেবে অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিনের পরিবর্তে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App