×

জাতীয়

পরিবর্তন হচ্ছে তথ্য মন্ত্রণালয়ের নাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৫১ পিএম

তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হচ্ছে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’। এরই মধ্যে নাম পরিবর্তন সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত সার-সংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

এ বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) জাহানারা পারভীন বলেন, ‘তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রক্রিয়া চলমান আছে। এ সংক্রান্ত একটি প্রস্তাব আমরা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছি।’ তবে কী কারণে নাম পরিবর্তন হচ্ছে তা জানাতে তিনি রাজি হননি।

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘তথ্য মন্ত্রণালয় যে কাজ করে নামে এর পুরো প্রতিফলন নেই। তথ্য মন্ত্রণালয়ের কার্যপরিধিতে তথ্য ছাড়াও একটি বড় অংশ জুড়ে রয়েছে ইলেকট্রনিক ও প্রিন্ট গণমাধ্যমের সংক্রান্ত কার্যাবলী। তাই নামে ‘সম্প্রচার’ শব্দটি যুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে।’

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও বিধি অনুবিভাগ) সোলতান আহমদ বলেন, ‘তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের সামারি (সার-সংক্ষেপ) আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছি। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে নাম পরিবর্তের প্রক্রিয়া চূড়ান্ত হবে।এরপর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘দাফনে বা জানাজায় কোনো বাঁধা ছিলনা, আপত্তি ছিল  ভূয়া মুক্তিযোদ্ধাকে ‘গার্ড অব অনার’ প্রদানে

‘দাফনে বা জানাজায় কোনো বাঁধা ছিলনা, আপত্তি ছিল ভূয়া মুক্তিযোদ্ধাকে ‘গার্ড অব অনার’ প্রদানে

‘সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের পারদর্শী লোক, শুধু নিজ মন্ত্রণালয় বাদে’

‘সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের পারদর্শী লোক, শুধু নিজ মন্ত্রণালয় বাদে’

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App