×

জাতীয়

একদিনে করোনায় মৃত্যু কমেছে দ্বিগুণের বেশি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৫:২৫ পিএম

করোনার সংক্রমণে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা দ্বিগুণের বেশি হ্রাস পেয়েছে। এ সময়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৪০০ জনে। এর আগে শুক্রবার সারাদেশে করোনায় আক্রান্তদের মধ্যে মারা যান ১১ জন। গত একদিনে আরও ৪০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৪৫ হাজার ৮৩১ জন। শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৬০৯ জন। মোট সুস্থ হয়েছেন ৪৯ লাখ ৬১ হাজার ৭ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৩৯ লাখ ৬৮ হাজার ৮৮৭ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৫ লাখ ২৮ হাজার ৩৩২ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ কোটি ৯৫ লাখ ২৫ হাজার ২২৭ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন দুই কোটি ৯১ লাখ ৩৬ হাজার ৯১২ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ২৩ হাজার ৮২ জনের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App