×

জাতীয়

বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার একাডেমি নামকরণের অনুমোদন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২১, ০৭:০১ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার একাডেমি নামকরণের অনুমোদন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রস্তাবিত প্রশিক্ষণ একাডেমিকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার একাডেমি’ নামে নামকরণ করার অনুমতি দিয়েছে জাতির ‘জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’। এ বিষয়ে ফায়ার সার্ভিসের অনুরোধপত্রের পরিপ্রেক্ষিতে গত ২৫ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির সদস্য সচিব শেখ হাফিজুর রহমান স্বারিত ১১৭৫ নং স্মারকপত্রে এই অনুমতি জ্ঞাপন করেন। সোমবার ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, জাতির পিতার নামে কোনো স্থাপনার নামকরণ করার ক্ষেত্রে এই ট্রাস্টের অনুমতি গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। যুগের চাহিদার আলোকে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এই প্রশিণ একাডেমি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমানে এর জমি অধিগ্রহণের কাজ চলছে।

এ প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেন, প্রশিণ গ্রহণের মাধ্যমে ফায়ার সার্ভিসের পেশাগত দতাকে বিশ্বমানে উন্নীত করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে আন্তর্জাতিকমানের প্রশিক্ষণ সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। এই প্রশিক্ষণ একাডেমির নির্মাণকাজ সম্পন্ন হলে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দতা বৃদ্ধি পাবে। এর ফলে দুর্যোগ-দুর্ঘটনায় দেশের মানুষকে আরো উন্নত সেবা দেয়া সম্ভব হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App