×

জাতীয়

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব সায়েদুল ইসলাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২১, ০৭:২৫ পিএম

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব সায়েদুল ইসলাম

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব মো. সায়েদুল ইসলামকে ফুলেল অভ্যর্থনা জানান মন্ত্রণালয়ের কর্মকর্তাকর্মচারীরা

কর্মস্থলে যোগ দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব মো. সায়েদুল ইসলাম। গত রবিবার (২৮ ফেব্রুয়ারি ) তিনি যোগদান করেন। সোমবার প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের সভা কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তারা নবনিযুক্ত সচিবকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১০ম ব্যাচের কর্মকর্তা সায়েদুল ইসলাম এর আগে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন। চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে এ মন্ত্রণালয়ে পদায়ন করে।

তিনি ১৯৯১ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করে সহকারি কমিশনার হিসেবে কুমিল্লা কালেক্টরে যোগদান করেন। তিনি মাঠ পর্যায়ে বিভিন্ন পদে কুমিল্লা, চট্টগ্রাম, গোপালগঞ্জ ও গাজীপুর জেলায় দায়িত্ব পালন করেন। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কাউন্সিলর (লেবার) হিসাবে বাংলাদেশ হাই কমিশন মালায়েশিয়াতে ৫ বছর কর্মরত ছিলেন। তিনি বিভিন্ন দেশে স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ গ্রহণ করেন।

সায়েদুল ইসলাম ১৯৬৪ সালে কুষ্টিয়া সদর উপজেলার বেলঘরিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর স্ত্রী সাবিহা পারভীন বাংলাদেশ সরকারের একজন অতিরিক্ত সচিব। তিনি এক কন্যা সন্তানের জনক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App