×

জাতীয়

চমেক ছাত্রাবাসে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২১, ০৮:১৬ পিএম

চমেক ছাত্রাবাসে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল। ফাইল ছবি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ছাত্রাবাসে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ মার্চ) এ ঘটনায় উভয়পক্ষের নেতা-কর্মীরা ছাত্রাবাসের কয়েকটি কক্ষে ভাঙচুর চালায় এবং জিনিসপত্র তছনছ করে।

ঘণ্টাখানেক ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এতে প্রধান ছাত্রাবাস এলাকাসহ আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, দুপুরে ছাত্রদের দুই পক্ষের মধ্যে ধাওয়া -পাল্টা ধাওয়া হয়। গোয়াছিবাগান এলাকার মেডিক্যাল মেইন হোস্টেল নামে পরিচিত ছাত্রাবাসটির কয়েকটি রুম ভাঙচুর করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কলেজের অধ্যক্ষ শাহেনা আক্তার ছাত্রাবাসে দুই পক্ষকে নিয়ে বৈঠক করছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App