×

জাতীয়

ঢাকা ছাড়লেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২১, ১০:৩৩ পিএম

ঢাকা ছাড়লেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

ঢাকা সফরে এসে বৃহস্পতিবার ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন ড. এস জয়শঙ্কর। ছবি: ভোরের কাগজ

ঢাকা ছাড়লেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। বৃহস্পতিবার (৪ মার্চ ) রাত পৌনে ১০টায়  তিনি নয়াদিল্লীর উদ্দেশে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। এ দিন সকালে তিনি বিশেষ বিমানে করে নয়াদিল্লী থেকে ঢাকায় পৌঁছান। বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। বৈঠকে ঘুরেফিরে আগের বিষয়গুলোই আলোচনা হয়েছে। বৈঠক শেষে শুরু যৌথ সংবাদ সম্মেলন।

এরপরে বিকেলে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সন্ধ্যার পরে তিনি বিশিষ্টজনদের সঙ্গে মিলিত হন। এরপরই তিনি ঢাকা ছাড়েন।

আগামী ২৬ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফর করবেন। সফরের খূঁটিনাটি চূড়ান্ত করতে একদিনের সফরে আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App